ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

বেসরকারি খাতের উন্নয়নে ১১৯০ কোটি অনুমোদন এডিবির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ২৪৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে অর্থায়নের জন্য অতিরিক্ত ১০ কোটি ডলার অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১১৯ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ১১৯ কোটি টাকা। এই ঋণ মূলত দেশের বেসরকারি আর্থিক ইউনিটগুলোর অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। আজ সোমবার (৯ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বরা হয়, এডিবি বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তা করার জন্য অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে। বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই প্রকল্প বাংলাদেশকে বেসরকারি খাতের অর্থায়নকে এগিয়ে নিতে সহায়তা করবে। দেশের অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি মোকাবিলায় সরকারি অর্থায়নের ওপর চাপ কমাতে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে। ঋণটি লিঙ্গ, জলবায়ু পরিবর্তনের ওপর দৃঢ় ফোকাসসহ পিপিপির সংগঠনের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগকে সমর্থন করবে। এজন্য বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করবে।এডিবি জানায়, রাজনৈতিক ক্রান্তিকালে বাংলাদেশ একটি রূপান্তরমূলক পর্যায়ের মধ্যদিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো উন্নয়ন, প্রাথমিকভাবে সরকারি খাত দিয়ে চালিত, সীমিত সম্পদ এবং বাস্তবায়ন সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জের সম্মুখীন। অবকাঠামো বিনিয়োগের একটি প্রধান বাধা হলো স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি ঋণ তহবিলের ঘাটতি। এডিবি ঋণের লক্ষ্য হলো বিআইএফএফএলকে দীর্ঘমেয়াদি অর্থায়ন দেওয়া। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো সমাপ্ত করার সুবিধা দেওয়ার মাধ্যমে এই ব্যবধান পূরণ করবে।বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রজেক্ট শক্তিশালীকরণ, অতিরিক্ত অর্থায়ন বেসরকারি খাতের অর্থায়নে বিআইএফএফএল-এর সক্ষমতাকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক স্পনসর এবং সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের আনা নতুন প্রযুক্তির সুবিধা দেবে।

ট্যাগস :

বেসরকারি খাতের উন্নয়নে ১১৯০ কোটি অনুমোদন এডিবির

আপডেট সময় : ০৩:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪