ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

বিশ্ববাজারে তেলের দাম আবারও নিম্নমুখী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৩১৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য আবারও হ্রাস পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তির আশাবাদ থেকেই বাজারে এমন পতন দেখা যাচ্ছে। একদিনেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমেছে ১ ডলারের বেশি।বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থা ট্রেডিং ইকনোমিকস। তারা জানায়, দিনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ শতাংশ কমে গিয়ে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৬৬ সেন্টে দাঁড়িয়েছে। একইভাবে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ২ দশমিক ৩০ শতাংশ। বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের মূল্য ৬১ ডলার ৭০ সেন্ট।শুধু অপরিশোধিত তেল নয়, চাহিদা হ্রাসের পূর্বাভাসে প্রাকৃতিক গ্যাসের দামেও ধস দেখা যাচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, সামনের দুই সপ্তাহে গ্যাসের চাহিদা আরও কমবে এমন সম্ভাবনায় এদিন প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) প্রাকৃতিক গ্যাসের দাম ০.৮০ শতাংশ কমে দাঁড়ায় ৩ ডলার ৪৬ সেন্টে। এক সপ্তাহের ব্যবধানে এই দামে কমেছে ৩ দশমিক ৭২ শতাংশ।এছাড়া, নিম্নমুখী প্রবণতায় রয়েছে গ্যাসোলিনের দামও। প্রতি গ্যালন গ্যাসোলিনের মূল্য ০.৬৮ শতাংশ কমে নেমেছে ২ ডলার ১২ সেন্টে।বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতার সংকট, ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি চুক্তিগুলো ঘিরে চলমান জল্পনা-কল্পনা—সবকিছু মিলিয়েই জ্বালানি পণ্যের বাজারে এমন দোদুল্যমানতা দেখা যাচ্ছে বলে মত বিশ্লেষকদের।

ট্যাগস :

বিশ্ববাজারে তেলের দাম আবারও নিম্নমুখী

আপডেট সময় : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫