ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ

বিজয়ের শপথে দেখা মেলেনি স্ত্রী-সন্তানের, সামনের সারিতেই ছিলেন তৃষা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৭২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১০ মে ২০২৬ ।।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি অনুষ্ঠানে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে তার পরিবারের অনুপস্থিতি এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি। এ ঘটনাকে ঘিরে আবারও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর। কিন্তু দেখা যায়নি তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম এবং সন্তান সঞ্জয় ও দিব্যা সাশাকে। অন্যদিকে, সামনের সারিতে বিজয়ের মায়ের পাশেই বসেছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।

দীর্ঘদিন ধরেই দক্ষিণী চলচ্চিত্র জগতে বিজয় ও তৃষাকে ঘিরে সম্পর্কের গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি তারা। তবে বিজয়ের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে তৃষার উপস্থিতিকে অনেকে বিশেষ বার্তা হিসেবেই দেখছেন। সামাজিক মাধ্যমে কেউ কেউ বলছেন, এটি হয়তো পুরোনো গুঞ্জনের পরোক্ষ ইঙ্গিত।

এক নেটিজেন মন্তব্য করেন, ‘নতুন মুখ্যমন্ত্রী, নতুন রানি? শপথের আসল আলোচনা তো সামনের সারিতে। স্ত্রী-সন্তান অনুপস্থিত, আর মায়ের পাশে তৃষা—এটা কি কাকতালীয়?’ আরেকজন লেখেন, ‘বিজয়ের জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে পরিবারের কাউকে না দেখা সত্যিই বিস্ময়কর। পুরো বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।’

এদিকে বিজয়ের দাম্পত্য সম্পর্ক নিয়েও সম্প্রতি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় ২৭ বছরের সংসারজীবনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সংগীতা স্বর্ণালিঙ্গম চেঙ্গলপাট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এছাড়া ২০২১ সালের পর থেকে তাদের সম্পর্কের দূরত্ব বাড়তে শুরু করে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ কারণে শপথ অনুষ্ঠানে পরিবারের অনুপস্থিতিকে অনেকে শুধুই ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছেন না। কারও মতে এটি পারিবারিক টানাপোড়েনের ইঙ্গিত, আবার কেউ মনে করছেন রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই ব্যক্তিগত বিতর্ক বিজয়ের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

সব আলোচনা-সমালোচনার মধ্যেও তামিলনাড়ুর রাজনীতিতে নতুন যাত্রা শুরু করেছেন থালাপতি বিজয়। চলচ্চিত্র জগতের জনপ্রিয়তা পেরিয়ে এখন তিনি রাজ্যের প্রশাসনিক নেতৃত্বে। সামনে তার সবচেয়ে বড় পরীক্ষা হবে রাজনৈতিক স্থিরতা বজায় রাখা, প্রশাসনিক দক্ষতার প্রমাণ দেওয়া এবং জনগণের আস্থা ধরে রাখা।

ট্যাগস :

বিজয়ের শপথে দেখা মেলেনি স্ত্রী-সন্তানের, সামনের সারিতেই ছিলেন তৃষা

আপডেট সময় : ০৮:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬