ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বিচারের জন্য মুম্বাইয়ে আনা হলো অভিযুক্ত সেই ৩৫ সোমালি দস্যুকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২২৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

শনিবার ৩৫ অভিযুক্ত সোমালি জলদস্যুদের মুম্বাইয়ে নিয়ে আসে ভারত। নৌ-কমান্ডোদের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর তাদের মুম্বাইতে আনা হয়। নৌ-কমান্ডোরা এই জলদস্যুদের ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে। এএফপির খবর।

মাল্টিজ পতাকাবাহী এমভি রুয়েন গত ডিসেম্বরে হাইজ্যাক হয়েছিল। ২০১৭ সালের পর এই প্রথম সোমালি জলদস্যুরা সফলভাবে একটি কার্গো জাহাজ হাইজ্যাক করে।

ভারতীয় কমান্ডোরা ১৭ মার্চ সোমালিয়ার উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল (৪৮০ কিমি) দূরে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ডেস্টয়ারার আইএনএস কলকাতা জাহাজ ছিনতাইয়ে অভিযুক্ত ৩৫ জনকে বহন করে শনিবার ভোরে মুম্বাই পৌঁছেছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান আন্তর্জাতিক নীতিমালা ও প্রতিশ্রুতি মেনে চলা হয়েছে।

এএফপির একজন সাংবাদিক ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতদের প্রত্যেককে হাতকড়া পরা অবস্থায় দেখেছেন। পরে তাদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত জলদস্যুদের শনিবার সন্ধ্যার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।

বিচারের জন্য মুম্বাইয়ে আনা হলো অভিযুক্ত সেই ৩৫ সোমালি দস্যুকে

আপডেট সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪