ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে ফের মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৩৫৫ বার পঠিত

বাংলাদেশকন্ঠ প্রতিবেদক।।

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অতিরিক্ত ও বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা পরীক্ষা ফি ৪ হাজার ২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকার মধ্যে নির্ধারণের দাবি জানিয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবী’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন পর্যায়ে উচ্চ পরিমাণ ফি দিতে হয়, যা তাদের এবং তাদের পরিবারের জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করে। এছাড়া যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় আরও বেড়ে যায়। তারা দাবি করেন, পূর্বেও এ বিষয়ে প্রতিবাদ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সোহাগ বলেন, “”বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ১ হাজার ৮০ টাকা এবং পরবর্তীতে পরীক্ষার ফি হিসেবে ৪ হাজার ২০ টাকা প্রদান করতে হয়, যা অধিকাংশ চাকরির পরীক্ষার ফি থেকে অনেক বেশি। দেশে অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার আবেদন ফি সাধারণত ২০০ টাকার মধ্যে রাখা হলেও, বার কাউন্সিল পরীক্ষায় এত বেশি ফি নির্ধারণ করা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। তাই আমরা দাবি জানাই, বার কাউন্সিল পরীক্ষার ফি যৌক্তিক সীমায় নির্ধারণ করা হোক। অন্যথায়, আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হবো।” মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে ফের মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫