ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

বাণিজ্যমেলায় ক্রেতার চাইতে দর্শনার্থী বেশি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। শনিবার সকাল থেকেই মেলার মাঠে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যাও বাড়তে থাকে। দুপুরের পর মেলার প্রাঙ্গণে ভিড় দেখা যায়। তবে এত লোকসংখ্যার মধ্যে অর্ধেকেরই বেশি মানুষ এসেছে মেলা দর্শন করতে।

বিক্রেতারা বলছেন, মেলায় লোকসংখ্যা বাড়লেও বিক্রি বাড়েনি। মেলায় বেশির ভাগই দর্শনার্থী। তবে ক্রেতাদের আকৃষ্ট করতে স্টলে ডিসকাউন্ট ও অফার দেওয়া হয়েছে।

মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক ছাড় ও অফার নিয়ে হাজির হয়েছে স্টল-প্যাভিলিয়ন। কুকিজ থেকে শুরু করে বিছানার চাদরেও দিচ্ছে বিশেষ ছাড়। এদিকে ক্রেতারা যাথে কোনভাবেই প্রতারিত না হয়, সে জন্য তদারকি বাড়িয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। অস্থায়ীভাবে তৈরি করা অফিসে নিয়মিত বসছেন তাদের কর্মকর্তারাও।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা। আয়োজক সূত্রে জানা গেছে, গত বছর মেলায় ৩৩১টি দেশি-বিদেশি স্টল অংশ নেয়। এ বছর মোট ৩৫০টি স্টল অংশগ্রহণ করবে।

বাণিজ্যমেলায় ক্রেতার চাইতে দর্শনার্থী বেশি!

আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪