ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী

বাগেরহাটে দুই তরুনীকে ধর্ষণ, ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩৬২ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের দুই তরুনীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মোঃ শাকিল সরদার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নির্যাতিত ২১ বছর বয়সী এক তরুণী বাদী হয়ে ফকিরহাট থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। অপর আসামী মেহেদী হাসান (২০) পলাতক রয়েছে।

গ্রেপ্তার শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। সে ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অন্য আসামী মেহেদী হাসান একই এলাকার সেখ মাসুমমেল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে দুই বান্ধবী চাচাতো ভাই ও তার বন্ধুর সাথে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘুরতে যায়। পরে সেখান থেকে রাত ১১টার সময় খানজাহান আলী মাজারে ঘুরতে যায়। আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে খুলনার দিকে রওনা দেয়। পরে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় শাকিল সরদার এক তরুনীর ওড়না টেনে ধরে। এতে ওই তরুনী ও তার বন্ধু রাস্তার উপর পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে অন্য মোটরসাইকেলের চালক ও তরুনী মোটরসাইকেল থেকে নেমে যায়। মোটরসাইকেলের তরুণ-তরুনীরা কোন কিছু জানতে চাওয়ার আগেই শাকিল ও মেহেদী তাদেরকে মারধর করতে থাকে। এক পর্যায়ে শাকিল ও মেহেদী ওই তরুনীদেরকে পার্শ্ববর্তী স্বপন দেবেনাথের চায়ের দোকানের ভিতরে নিয়ে যায়। একজনকে চায়ের দোকানের বেঞ্চির উপর এবং অন্য জনকে পাশ্ববর্তী প্রশান্ত ব্যানাজির্র সেড দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ধর্ষনকারীরা দুই তরুনী ও তরুণকে পার্শ্ববর্তী জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যায়। সেখানে তাদের আবারও ধর্ষণ করা হয়। এক পর্যায়ে তরুনীদের সাথে থাকা এক তরুন পালিয়ে যেতে সক্ষম হয়। শাকিল ও মেহেদী তরুন-তরুনীদের কাছে থাকা নগদ টাকা’ ছিনিয়ে নেয়। ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকী-ধামকী দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। এর মধ্যে আগে পালিয়ে যাওয়া তরুণ ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পরবর্তীতে রবিবার (১৪ জানুয়ারি) বাড়ি থেকে তরুণীদেরকে উদ্ধার করে।

ফকিরহাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি অধীনস্থ সকল ইউনিটকে জানানো হবে। এছাড়া এ ঘটনায় যেহেতু মামলা হয়েছে, আইনগতভাবেই বিষয়টির নিষ্পত্তি হবে বলে আশা করি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুইজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শাকিল সরদার নামের একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার শেষে শাকিল সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামী মেহেদী হাসানকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাটে দুই তরুনীকে ধর্ষণ, ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪