ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

বাংলাদেশ ব্যাংক এর ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ব্যাংকে না গিয়ে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ ব্যাংকিং সুবিধা ব্যবহার করাকে ডিজিটাল ব্যাংকিং বলে। এখানে, স্পর্শহীন মুদ্রা ব্যবহার করে আর্থিক লেনদেন বা ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা হয়।

সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের কোনও শাখা, উপ-শাখা, এটিএম বুথ বা সশরীরে লেনদেনের সুবিধা থাকবে না। প্রচলিত ব্যাংকগুলিতে, কিছু পরিষেবা যেমন অর্থ লেনদেন এবং অ্যাকাউন্ট দেখা এখনও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করা যেতে পারে। তবে নতুন যে ব্যাংক চালু হচ্ছে, সেকানে সব কাজ হবে প্রযুক্তিনির্ভর। কিন্তু ব্যাংকটি আমানত গ্রহণ, ঋণ দেয়া থেকে অন্যান্য সকল কাজই করবে। ডিজিটাল ব্যাংকিং শুধুমাত্র মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে করা যেতে পারে।

ডিজিটাল ব্যাংকে যেভাবে লেনদেন করবেন-
গ্রাহকরা মোবাইল বা অ্যাপ ব্যবহার করে এই ব্যাংকে লেনদেন করতে পারবেন। তাদের ব্যাংক শাখায় সশরীরে যেতে হবে না। ব্যাংকের নিজস্ব শাখা বা উপ-শাখা, এটিএম, সিডিএম ইত্যাদি থাকবে না, তবে একটি প্রধান কার্যালয় থাকতে পারে। তাদের এটিএম কার্ড বা এজেন্ট ব্যাংকিংও থাকবে না। তবে ভার্চুয়াল কার্ড, কিউআর কোড বা অন্যান্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবা থাকবে। জাতীয় পরিচয়পত্র সহ ব্যক্তিগত তথ্য আপলোড করে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। একইভাবে, আপনি ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ঋণের জন্য আবেদন করতে পারবেন। যারা বেতন বা ব্যবসার টাকা গ্রহণ করবেন তারা অনলাইনে তাদের অ্যাকাউন্ট চেক করতে পারবেন। অন্যান্য ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবহার করেও টাকা জমা করা যাবে। অন্যদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর পাশাপাশি, অন্য ব্যাংকের এটিএম বুথ বা এজেন্টদের পরিষেবা ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করা যাবে। ডিজিটাল ব্যাংকের মাধ্যমে ছোট আকারের ঋণ নিতে পারবেন, বড় বা মাঝারি শিল্প নয়। বৈদেশিক বাণিজ্যের লেনদেনের জন্য ঋণপত্রও খুলতে পারবে না এসব ব্যাংক। প্রযুক্তিনির্ভর সেবা হওয়ায় এসব ব্যাংকের কোনো কোনো সেবা দিন রাত ২৪ ঘণ্টাই পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক এর ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ

আপডেট সময় : ০৪:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩