বাংলাদেশ ব্যাংকে ডলার জমা রেখে টাকা নিচ্ছে বাণিজ্যিক ব্যাংক
- আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
‘কারেন্সি সোয়াপ’ পদ্ধতির আওতায় দেশের ১২টি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকে প্রায় ৫৯ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা জমা রেখেছে। তারল্য চাহিদা মেটাতে কারেন্সি সোয়াপ সিস্টেম চালু করা হয়েছে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও সাহায্য করবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২টি ব্যাংক ৫৮ দশমিক ৮ মিলিয়ন ডলার জমা করেছে এবং মুদ্রা অদলবদল করে সমপরিমাণ টাকা নিয়েছে। সমস্ত ব্যাংক ৩০ দিনের জন্য এই সুবিধাটি গ্রহণ করেছে।
এই পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বৈদেশিক মুদ্রা জমা করে সমপরিমাণ অর্থ নেওয়া যাবে। মেয়াদ শেষে বাণিজ্যিক ব্যাংকগুলো জমাকৃত অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা উত্তোলন করতে পারবে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
তারল্য ব্যবস্থাপনায় ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে ন্যূনতম ৫০ লাখ বৈদেশিক মুদ্রা বা সমপরিমাণ মুদ্রা বিনিময় করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়াতেও এই পদ্ধতি ভূমিকা রাখছে।





















