ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি এখন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২২৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গত ৫ আগস্টে পটপরিবর্তনের সঙ্গে নানা পরিবর্তন এসেছে। এর সঙ্গে সঙ্গে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। গত জুলাই মাসের পর থেকে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে ভারতকে পেছনে ফেলে শীর্ষ দেশে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের আগে দেশের ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হতো প্রতিবেশি দেশটিতে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, মূলত ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে ভারত। এতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় দেশটিতে। আবার জরুরি চিকিৎসা বাদে ভ্রমণ বা অন্যান্য ভিসা প্রদান সীমিত করে দিয়েছে ভারত। এতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমে গেছে।

দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন প্রায় ৭৭ কোটি টাকা। বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫১ কোটি টাকা। যা তার আগের মাস আগস্টেও ভারতে ক্রেডিট কার্ডে একই পরিমাণ অর্থ খরচ করেছিলেন বাংলাদেশিরা। তবে জুলাই আন্দোলনের আগে গত জুনে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ভারতে সর্বোচ্চ ৯২ কোটি টাকা খরচ করেছিলেন। সেই হিসাবে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার প্রায় অর্ধেক কমে গেছে।

তথ্য বলছে, বর্তমানে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে যত অর্থ খরচ করেন, তার ১৮ শতাংশ খরচ হয় যুক্তরাষ্ট্রে। গত সেপ্টেম্বরে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে খরচ করা হয় প্রায় ৪২১ কোটি টাকা। তার আগের মাস আগস্টে এর পরিমাণ ছিল ৩৭৩ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৪৮ কোটি টাকা বা প্রায় ১৩ শতাংশ। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ যে পরিমাণ বেড়েছে, তার বড় অংশ খরচ হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে। থাইল্যান্ডে গত আগস্টে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৩৩ কোটি টাকা, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরে সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২ হাজার ৬৬৮ কোটি টাকা। যা তার আগের মাস আগস্টে ছিল ২ হাজার ৩৩২ কোটি টাকা। সেই হিসাবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩৩৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৪০ শতাংশ।

ট্যাগস :

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি এখন যুক্তরাষ্ট্রে

আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪