ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

বগুড়ার কাহালুতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ১৩টি চোরাই গরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৩৭১ বার পঠিত
বাংলাদেশ কণ্ঠ ।।
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করলো পুলিশ। গরুগুলো পার্শ্ববর্তী বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে।রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার  এসব তথ্য জানান।পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, গত ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিককে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে বিএনপি নেতাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে। তিনি বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ আশপাশের এলাকায় গরু চুরির মূল হোতা ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।
ট্যাগস :

বগুড়ার কাহালুতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ১৩টি চোরাই গরু

আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫