ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ফ্রান্সে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১৪

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৩০১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ফ্রান্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় চিডো। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ফরাসি-ভারত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল মায়োটে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়টি মায়োটের শান্টিটাউনে আঘাত হানার পর মোজাম্বিকের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানা গেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটাইলিআউ সতর্ক করেছেন যে, ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ঘূর্ণিঝড় চিডোর কারণে মায়োটে অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গভর্নর ফ্রাঁসোয়া-জাভিয়ের বিউভিল সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন।গভর্নর বলেন, ঘূর্ণিঝড় চিডো অত্যন্ত তীব্র ঝড়। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে (১১২ মাইল) বলে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

ফ্রান্সে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১৪

আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪