ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ফের সেঞ্চুরি করে ঝাঁঝলো পেঁয়াজের বাজার!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

নতুন করে ফের অস্থির পেঁয়াজের বাজার। খুচরা বাজারে দাম বাড়তে বাড়তে আবারও শতক পেরিয়েছে পেঁয়াজের কেজি। ভারত রপ্তানি বন্ধের ঘোষণার পর গত নভেম্বর-ডিসেম্বরে দেশের বাজারে হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। নতুন বছরে জানুয়ারির শুরুতে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দামও কেজিপ্রতি নেমে আসে ৮০ টাকায়। তবে আবারও শতকের ঘরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ।

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দামবৃদ্ধির এ চিত্র দেখা গেছে। এসব বাজারের বেশিরভাগ দোকানেই নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পুরনো পেঁয়াজের কেজি ৯০ টাকা।

দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, মুড়ি কাটা শেষ হয়েছে এবং নতুন হালি পেঁয়াজের সরবরাহ বাড়তে কিছুদিন সময় লাগবে। তাছাড়া পাবনার মোকামগুলোতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এমন দাম বেড়েছে। ফলে আগের তুলনায় ৪০০ টাকা কেজি বেশি দরে পেঁয়াজ কিনে বাজারে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে দাবি করছেন বিক্রেতারা। মূলত গতকাল থেকেই এমন দাম বেড়েছে বলেও জানান তারা।

এদিকে, পাবনায় স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানকার মোকামগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। কয়েকদিন আগে সেখানে বিভিন্ন হাটে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো ৬০-৭০ টাকায়। তবে এখন একই পেঁয়াজ এখন ৭৫-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আগাম পেঁয়াজের উৎপাদন শেষ হয়ে আসার কারণে গত তিনদিনে পাবনার বিভিন্ন উৎপাদন সংশ্লিষ্ট এলাকায় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

কৃষক ও পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন আগাম বা মুড়ি কাটা জাতের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। মাস দেড়েক আগে এই পেঁয়াজ হাটে উঠেছে। উপজেলার কৃষকেদের আবাদকৃত মুড়ি কাটা জাতের পেঁয়াজের বেশিরভাগই এরই মধ্যে তুলে ফেলায় এই জাতের পেঁয়াজের সরবরাহ বাজারে কমতে শুরু করেছে। এ কারণে মুড়ি কাটা পেঁয়াজের দাম বাড়ছে।

তবে কৃষকেরা আরো জানান যে মাসখানেকের মধ্যেই প্রধান জাত হালি কাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলে, পেঁয়াজের দাম তখন আবার কমবে।

ফের সেঞ্চুরি করে ঝাঁঝলো পেঁয়াজের বাজার!

আপডেট সময় : ০৫:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪