ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৪০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার ৭ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজসহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন। এতে সংহতি জানিয়ে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ ও দোয়া করেন। এসময় প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সমাবেশে গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে বর্বরতা বন্ধের দাবি জানিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। একই সাথে ইসরায়েলী পণ্য বয়কটসহ গাজা মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেয়া হয়।

ট্যাগস :

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫