ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম এবং এই আয়ের বেশিরভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে। ৭ শতাংশ প্রবৃদ্ধিতে বৈধ পথে বাংলাদেশের মোট প্রবাসী আয় দাঁড়াতে পারে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩ বিলিয়ন ডলার।

সম্প্রতি বিশ্বব্যাংক ও নোম্যাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে। এছাড়া উপসাগরীয় কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় আসছে। এর মধ্যে রয়েছে কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরাকসহ বেশ কয়েকটি দেশ। ২০২২ সালে বাংলাদেশের রেমিটেন্স বা প্রবাসী আয়ে নেতিবাচক প্রবণতা থাকলেও এ বছর প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

প্রবাসী আয়ে ভারত শীর্ষ দেশ। এ বছর দেশের প্রবাসী আয় ১২৫ বিলিয়ন বা ১২ হাজার ৫ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শক্তিশালী শ্রমবাজার এবং উচ্চ আয়ের দেশগুলিতে কম মূল্যস্ফীতির কারণে বছরের শেষে প্রবাসীদের প্রবাহ বৃদ্ধি পাবে। তবে সৌদি আরব ও কুয়েতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে।

দেশ অনুযায়ী প্রবাসী আয়ে মেক্সিকো দ্বিতীয় স্থানে থাকবে। দেশটিতে মোট প্রবাসী আয় হতে পারে ৬ হাজার ৭০০ কোটি ডলার। ৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় নিয়ে তৃতীয় স্থানে থাকবে চীন। চতুর্থ স্থানে থাকবে ফিলিপাইন, তারা পাবে ৪ বিলিয়ন ডলার।

মিশর এবং পাকিস্তান উভয়ই ২,৪০০ মিলিয়ন ডলারের সাথে যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকবে। বাংলাদেশ থাকবে সপ্তম স্থানে। নাইজেরিয়া, গুয়াতেমালা এবং উজবেকিস্তান যথাক্রমে ২ হাজার ১০০ কোটি, ২ হাজার কোটি ও ১ হাজার ৬০০ কোটি ডলারের প্রবাসী আয় নিয়ে অষ্টম, নবম ও দশম স্থানে থাকবে।

প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম

আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩