ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পুতিন যুদ্ধ বন্ধ না করলে আরও নিষেধাজ্ঞা, হুমকি ট্রাম্পের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৩২৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, বাড়তি কর এবং শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে বলেন, ভ্লাদিমির এই যুদ্ধ বন্ধ করতেই হবে। তা না হলে আমি ব্যবস্থা নেবো। এখনই মীমাংসা করুন। এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন। না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার পুতিনের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, আপনি যদি চুক্তি না করেন, তাহলে রাশিয়া এবং যুদ্ধে অংশ নেওয়া অন্য দেশগুলোর বিরুদ্ধে চড়া কর, শুল্ক এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্প দাবি করেন, আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এখন এটি বন্ধ করা প্রয়োজন। আমরা সহজ বা কঠিন পথ নিতে পারি। তবে সহজ পথই সেরা। তাই চুক্তি করার জন্য এটি উপযুক্ত সময়। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলে যুদ্ধ থামাবেন। তবে কীভাবে সেটি করবেন, তা স্পষ্ট করেননি তিনি। এদিকে, জাতিসংঘে রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ট্রাম্পের বক্তব্যের অর্থ কী, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। তিনি ইউক্রেনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই যুদ্ধ বন্ধের কথা বলছেন।তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধের প্রশ্নের পাশাপাশি ইউক্রেন সংকটের মূল কারণগুলো সমাধান করতে হবে। ট্রাম্প রাশিয়াবিরোধী মনোভাব তৈরি করেননি বা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতিও নেননি। তবে এখন ওই নীতি বদলানোর সুযোগ তার সামনে রয়েছে।

ট্যাগস :

পুতিন যুদ্ধ বন্ধ না করলে আরও নিষেধাজ্ঞা, হুমকি ট্রাম্পের

আপডেট সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫