ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৭৭ বার পঠিত

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে বনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর খাঁপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে।

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বনি নামে এক শিশু বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে মারা গেছে।

নিহত শিশুর চাচাত দাদা হাফিজুর রহমান খাঁ জানান, আজ সকালে বাড়ির ওঠানে বনিকে রেখে তার মা জেসমিন খাতুন গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিশু বনি পানিতে ডুবে শ্বাস রোধে ঘটনাস্থলেই মারা যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করার পর দাফন সম্পন্ন করেছেন।

পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩