ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকটে রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ২৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে ভয়াবহ জ্বালানি সংকট চলছে। এ পরিস্থিতি মোকাবেলায় রাত ৮টার মধ্যে সব মার্কেট ও বাণিজ্যিক কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডন পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জ্বালানি সংকট নিরসনে আরও কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান সরকার। এর মধ্যে রয়েছে আগামী বাজেটে জ্বালানি নীতিতে আমূল পরিবর্তন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এরপর তিনি এই নতুন পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেন।

তবে এমন পদক্ষেপের সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, রাত ৮টা তাদের ব্যবসার জন্য সেরা সময়। এ সময় বাজার বন্ধ থাকলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

গতবারের মতো এবারও সরকারের ঘোষণার বিরোধিতা করছেন তারা। অল পাকিস্তান আঞ্জুমান-ই-তাজিরানের সভাপতি আজমল বালুচ এক বিবৃতিতে বলেছেন, আমরা এই মৌসুমে রাত ৮টার মধ্যে আমাদের দোকান বন্ধ করব না। সরকার অতীতে এমন অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে।

এদিকে, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ১ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকটে রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩