ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পটুয়াখালীতে জুতা দেখে খুনি শনাক্ত, অটোচালক হত্যার মূল হোতা গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫৪ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

একজোড়া সাদা জুতা—আর সেটিই হয়ে উঠলো দশমিনার অটোচালক মহিউদ্দিন ঈসা হত্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু! পুলিশের বুদ্ধিদীপ্ত তদন্তের ফলে অবশেষে গ্রেফতার হলো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোঃ তুহিন (২২)। ঢাকার কাফরুল এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।মুঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ০২ টায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বলেন, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটো নিয়ে বের হয়ে নিখোঁজ হন মহিউদ্দিন ঈসা (২০)। পরদিন সকালে দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামে খড়কুটোর নিচে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হত্যার পর ইজিবাইক নিয়ে পালানোর সময় এক ব্যক্তির পায়ে ছিল সাদা রঙের জুতা। এই সাদা জুতা ধরে তদন্ত এগিয়ে নেয় পুলিশ। স্থানীয় এলাকায় এমন জুতার সন্ধান করতে গিয়ে পুলিশের হাতে আসে ১৫ ফেব্রুয়ারি বরগুনার কালিকাবাড়ি থেকে মোঃ নাহিদ (১৪) নামে এক কিশোর।জিজ্ঞাসাবাদে নাহিদ স্বীকার করে, পুরো হত্যার পরিকল্পনা করেছিলো মোঃ তুহিন এবং ছিনতাইয়ের উদ্দেশ্যেই মহিউদ্দিনকে হত্যা করা হয়। এই স্বীকারোক্তির ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি ঢাকার কাফরুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। তদন্তের অংশ হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাংলা দা, মহিউদ্দিনের ইজিবাইক, তার রক্তমাখা জুতা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, “এটি ছিলো অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ ধৈর্য ধরে তদন্ত চালিয়ে অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। অপরাধীরা যতই চতুর হোক, তারা আইনের হাত থেকে রেহাই পাবে না।”

ট্যাগস :

পটুয়াখালীতে জুতা দেখে খুনি শনাক্ত, অটোচালক হত্যার মূল হোতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫