ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

নির্ধারিত দামের তুলনায় বেড়েছে আলু-পেঁয়াজ-ডিমের দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৪৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

এক মাস আগে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এ সময়ে এসব পণ্যের দাম কমেনি বরং বেড়েছে।

গত ১৪ সেপ্টেম্বর এই তিনটি পণ্যের দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাজার মনিটরিং সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত এক মাসে বাজারে ডিম ও পেঁয়াজের দাম বেড়েছে।

সংগঠনের তথ্য অনুযায়ী, যখন দাম নির্ধারণ করা হয় তখন বাজারে পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১০০ টাকায়। এ ছাড়া প্রতিটি ডিমের দাম ৫০ থেকে ৫৩ টাকার মধ্যে ছিল, যা এখন বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়।

তবে এক মাসে আলুর দাম বাড়েনি বলে জানিয়েছে সংস্থাটি। ১৩ সেপ্টেম্বর আলুর দাম ছিল ৪৩ টাকা থেকে ৫০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়।

যদিও বাজারে ৫০ টাকার নিচে আলু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বাস্তবে এই পণ্যের দামও বেড়েছে। কিন্তু তা টিসিবির বাজারদরে আসেনি।

জাতীয় ভোক্তা সুরক্ষা অধিদপ্তর নির্ধারিত মূল্য কার্যকর করতে শুরু থেকেই বাজারে অভিযান চালাচ্ছে। চড়া দামে এসব পণ্য বিক্রির দায়ে প্রতিদিন সারাদেশে প্রায় শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে। এছাড়া ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আলু আমদানির প্রস্তাবও রয়েছে, যদিও কৃষি মন্ত্রণালয়ের আপত্তি রয়েছে। এসব বহুমুখী কর্মকাণ্ডের পরও এই এক মাসে বাজারে কোনো পণ্যের দাম কমেনি বরং বেড়েছে।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ ধরে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত এক সপ্তাহে ডিমের দাম পাঁচ টাকা বেড়ে ৫৫ টাকা থেকে ৫৭ টাকায় বিক্রি হচ্ছে। বড়বাজারে এক ডজন ডিমের দাম ১৬০ টাকা, যা ১৬৫ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায় আশেপাশের খুচরা দোকানে। অর্থাৎ সাধারণ মানুষকে একটি ডিম খেতে গুনতে হচ্ছে ১৫ টাকা। কিন্তু সরকার প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করেছে ১২ টাকা।

সরকার কর্তৃক নির্ধারিত আরেকটি পণ্য হল পেঁয়াজ। যার দাম গত এক সপ্তাহে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন দেশি ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ বাড়ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর। ফলে তাদের বাজারের তালিকায় কাটছাঁট করতে হয়। অস্বাভাবিক বাজারদরে ক্ষোভ প্রকাশ করছেন অধিকাংশ মানুষ।

নির্ধারিত দামের তুলনায় বেড়েছে আলু-পেঁয়াজ-ডিমের দাম

আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩