ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য চারটি কারণ দায়ী:বিশ্বব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে। বিশ্বব্যাংক দাম বাড়ার চারটি কারণ চিহ্নিত করেছে। গত আগস্টে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ ১২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে। মুদ্রাস্ফীতি এখন দেশবাসীর জন্য বড় মাথাব্যথা।

নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোক্তারা দিশেহারা। দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য চারটি কারণকে দায়ী করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশে মূল্যস্ফীতির কারণ হচ্ছে অভ্যন্তরীণ জ্বালানির মূল্য বৃদ্ধি, দুর্বল মুদ্রানীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বৈদেশিক মুদ্রার অবমূল্যায়নের কারণে আমদানি হ্রাস।

একই প্রতিবেদনে, বিশ্বব্যাংক চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়েছে। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে জিডিপি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮ শতাংশ। দক্ষিণ এশিয়ায় ভারত ৬ দশমিক ৩ শতাংশ এবং মালদ্বীপে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। ২০২৩ সালে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, মাইনাস ৩.৮ শতাংশ। ২০২৪ সালে দেশ ঘুরে দাঁড়াবে এবং প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৭ শতাংশ।

এর আগে, সংস্থাটি বাংলাদেশে ২০২১-২২ অর্থবছরে ৭.১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দারিদ্র্য কমে ৫ শতাংশ হয়েছে ২০১৬ সালে যা ছিল ৯ শতাংশ।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য চারটি কারণ দায়ী:বিশ্বব্যাংক

আপডেট সময় : ০২:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩