ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

নিজের অবস্থান স্পষ্ট করলেন গণ অধিকার পরিষদের আহবায়ক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২৯২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

নওগাঁ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আওয়ামী দোসর হিসেবে অভিযোগ উঠার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছেন গণ অধিকার পরিষদের আহবায়ক গোলাম রাব্বানী। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় শহরের কাচারি রোডের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গোলাম রাব্বানী বলেন, আমি একজন ব্যবসায়ী, এবং দীর্ঘদিন ধরে নিজ কর্মের মাধ্যমে সমাজে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনারা অবগত আছেন যে, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ব্যবসায়ীদের উপর নানা ধরনের অনৈতিক চাপ প্রয়োগ করা হতো।বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং অর্থ অনুদান দিতে বাধ্য করা হতো। ব্যবসা নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য তাদের নানা অন্যায় আবদার মেনে নিতে বাধ্য করা হতো। তবে, আমার প্রতি বারবার চাপ প্রয়োগ করা হলেও আমি কখনো আওয়ামী লীগের কোনো পদ গ্রহণ করিনি বা সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত হইনি। তিনি বলেন, আমি ২০২১ সাল থেকে গণঅধিকার পরিষদের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। যেহেতু তখন গণঅধিকার পরিষদ নিবন্ধিত রাজনৈতিক দল ছিল না, তাই আমি তাদের ব্যানারে কোনো নির্বাচন করতে পারিনি। কিন্তু যখন আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেই, তখনই ক্ষমতাসীনরা আমাকে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করতে জোরপূর্বক চাপ প্রয়োগ করে। এমনকি আমার অনুমতি ছাড়াই আমার নামে আওয়ামী লীগের পোস্টার ছাপিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। কিন্তু আমি কোনো চাপের কাছে নতিস্বীকার না করে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি, যদিও এ সময় আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। রাজনীতিতে আমার অবদান ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে আমাকে গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। তবে, দায়িত্ব পাওয়ার পরপরই একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাতে থাকে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গোলাম রাব্বানী আরও বলেন, আমি গণমাধ্যমের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই, আমি ন্যায়সঙ্গত রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের পক্ষে আছি এবং থাকব। কোনো ধরনের ষড়যন্ত্র বা অপপ্রচারে আমি বিচলিত নই। আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হলেন।

ট্যাগস :

নিজের অবস্থান স্পষ্ট করলেন গণ অধিকার পরিষদের আহবায়ক

আপডেট সময় : ০৭:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫