ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নাভালনির মৃত্যুর শোক-প্রতিবাদ জানাতে ৩২ শহরে মিছিল, আটক ৪০১!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৮২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার বিরোধীদলীয় নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির কারাগারে আকস্মিক মৃত্যুর খবরে বিচলিত তার সমর্থকরা। প্রিয় নেতার মৃত্যুতে শোক, স্মরণ ও প্রতিবাদ জানাতে শুক্র ও শনিবার দেশজুড়ে অন্তত ৩২টি শহরে মিছিল হয়েছে। রাশিয়ার মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো অনুসারে পুলিশ সেই মিছিল থেকে কমপক্ষে ৪০১ জনকে গ্রেপ্তার করেছে। বার্তা সংস্থা রয়টার্স।

ওভিডি-ইনফো জানিয়েছে, ‘গ্রেফতারকৃতদের তালিকা প্রকাশের চেয়ে বেশি লোককে হেফাজতে নিতে পারে পুলিশ। আমরা শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে পরিচিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছি।

২০২১ সাল থেকে কারাগারে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে খ্যাত নাভালনি। গত বছরের শেষ দিকে তাকে রাশিয়ার উত্তর সাইবেরিয়ার ইয়ামালো-নেনেটস অঞ্চলে কারা কলোনিতে নেওয়া হয়। গত শুক্রবার সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে, নাভালনির মৃত্যুর পর স্থানীয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার হাঁটাহাটির পর তিনি অসুস্থ বোধ করেন। প্রায় অবিলম্বেই চেতনা হারান। এরপর জরুরি ভিত্তিতে মেডিক্যাল টিম ডাকা হয়। তারা নাভালনিকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল কিন্তু কোন লাভ হয়নি। তার মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে।

পুতিনের বেশিরভাগ সমালোচক রাশিয়া ছেড়েছেন। কিন্তু নাভালনি জার্মানিতে কয়েক মাস চিকিৎসার পর ২০২১ সালের জানুয়ারিতে দেশে ফিরে আসেন, জেনেছিলেন যে তাকে কারারুদ্ধ করা হবে। এর আগের বছর আগস্টে তার শরীরে ‘নোভিচোক’ নামের বিষ প্রয়োগ করা হয়।

নাভালনি এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ায় রাস্তায় বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। তিনি তার ইউটিউব চ্যানেলে পুতিনের প্রশাসনের দুর্নীতির তথ্য তুলে ধরেন। তার বিরুদ্ধে ডজনের বেশি মামলা ছিল। গত আগস্টে তাকে চরমপন্থী সংগঠন প্রতিষ্ঠা ও তাতে অর্থায়নের অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নাভালনির মৃত্যুর শোক-প্রতিবাদ জানাতে ৩২ শহরে মিছিল, আটক ৪০১!

আপডেট সময় : ০২:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪