ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নানান নাটকীয়তার পর অবশেষে জানা গেল পাকিস্তানের নির্বাচনের ফলাফল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৪৫৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা নাটকীয়তার কারণে গত দুই দিনেও নির্বাচনের সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়নি। এক আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত এবং অন্য আসনের ফলাফল বাতিল করা হয়েছে। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) অবশেষে ফল ঘোষণা শেষ হয়েছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ওয়েবসাইট দেখিয়েছে যে স্বতন্ত্র প্রার্থীরা ২৬৪টি আসনের মধ্যে ১০১টিতে জয়ী হয়েছে, যার বেশিরভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) যথাক্রমে ৭৫ এবং ৫৪ আসন নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া মুত্তাহিদা ক্বওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭টি আসন পেয়েছে।

অন্যান্য দলের মধ্যে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) ৩টি, জামিয়াত উলামা-ই-ইসলাম পাকিস্তান (জেইউআই-পি) ৪টি, ইশতেহ্?কাম-ই-পাকিস্তান (আইপিপি) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি) ২টি করে, মজলিশ ওয়াহ্?দাত-ই-মুসলিমীন পাকিস্তান (এমডব্লিওএমপি), পাকিস্তান মুসলিম লীগ- জিয়া (পিএমএল-জেড), পাশতুনখাওায় ন্যাশনাল আওয়ামী পার্টি পাকিস্তান (পিএনএপিপি), বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি), ন্যাশনাল পার্টি (এনপি) ও পাশতুনখাওয়া মিলি আওয়ামী পার্টি (পিএমএপি) একটি করে আসনে জয়ী হয়েছে।

এদিকে, ৯ ফেব্রুয়ারি রাতে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলছেন, আসন সংখ্যায় পিছিয়ে থাকলেও নির্বাচনে তার দলই সবচেয়ে বড় দল। এ কারণে তিনি অন্যদের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠনের আহ্বান জানান।

কারাবন্দী ইমরান খান শনিবার বাংলাদেশ সময় মধ্যরাতে তার ভেরিফাইড এক্স (এখন টুইটার) অ্যাকাউন্টে একটি এআই-জেনারেটেড ভিডিও বার্তা পোস্ট করেছেন কারণ ১৬তম সাধারণ নির্বাচনে তার দলের প্রার্থীরা এগিয়ে ছিলেন।

এক্স-এ পোস্ট করা ভিডিওতে তিনি দাবি করেছেন যে তার দল, পিটিআই-এর বিরুদ্ধে শত শত দমন-পীড়ন সত্ত্বেও, তারা এই নির্বাচনে ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন করেছেন।

নানান নাটকীয়তার পর অবশেষে জানা গেল পাকিস্তানের নির্বাচনের ফলাফল

আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪