ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নাটোরে কৃষকের জমির কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ২৯৪ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এক কৃষকের কয়েক বিঘা জমির কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমানের ছেলে আছাদ মোল্লা বাদী হয়ে লালপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী কৃষক আব্দুর রহমান পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আরকান্দি গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান বলেন, শুক্রবার রাতে কলা গাছগুলো কাটার খবর পেয়ে শনিবার ক্ষেত দেখতে জমিতে যান। জমির কলাগাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন। কিন্তু এখন সে সবকিছু হারালেন।

তিনি আরও বলেন, পাঁচ ছয় মাস আগে পার্শ্ববর্তী লালপুর উপজেলা দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামের আলাউদ্দিন আল আজাদের ছেলে আবুল কালাম আজাদের কাছ থেকে দেড় বিঘা জমি কটে (ইজারা) নিয়ে কলার আবাদ করেন। গত পাঁচ ছয় মাসে কেউ কখনো সে জমির মালিকানা দাবি করেননি। অথচ এখন ওই আবাদি জমি মালিকানা দাবি করে দিনে দুপুরে ফলন্ত ৫শ’ কলা গাছ কেটে ফেলেন ওই এলাকার হারেজ উদ্দীনের ছেলে শফিউল আলম (৪৫) ও আবুল হোসেনের ছেলে রাজুর (৩৫) নেতৃত্বে একদল যুবক।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোরে কৃষকের জমির কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৭:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩