ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪৭

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৯২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। দেশটির উত্তরাঞ্চলে একটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর তা থেকে জ্বালানি ছড়িয়ে পড়লে লোকজন জ্বালানি সংগ্রহের জন্য সেখানে ভিড় করে। সে সময়ই ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারায়। খবর এএফপির।

দেশটিতে এমন সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো যখন পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে। দেশটিতে অর্থনৈতিক সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে।

জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটি অন্য একটি গাড়ির আগে যাওয়ার চেষ্টা করছিল। দ্রুত গতিতে অন্য গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মঙ্গলবার গভীর রাতে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে এটি উল্টে যায়। সে সময় স্থানীয় লোকজন জ্বালানি সংগ্রহের জন্য সেখানে জড়ো হয় এবং সে সময়ই এতে বিস্ফোরণ ঘটে।

লওয়ান নিজেই একবার গিয়েছিলেন জ্বালানি সংগ্রহ করতে। কিন্তু তিনি বালতি ভরে তেল নিয়ে বাড়ি ফেরার পর তার ভাই তাকে আর যেতে নিষেধ করেন। তিনি বলেন, যদি আমি আমার ভাইয়ের কথা না শুনতাম তাহলে আজ হয়তো আমিও মারা যেতাম।

ট্যাগস :

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪৭

আপডেট সময় : ০২:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪