ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

নভেম্বরে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার, বেড়েছে গত বছরের তুলনায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় পৌঁছেছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে দৈনিক প্রবাসী আয় আসছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এ হিসাবে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কিছুটা বাড়লেও চলতি বছরের অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে প্রবাসী আয় কিছুটা কমেছে।

গত ৪৪ মাসের মধ্যে চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা ব্যাংকিং মাধ্যমে সবচেয়ে কম প্রবাসী আয় পাঠিয়েছেন। এর পরে প্রবাসী আয়ের ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ২ টাকা ৫০ পয়সার পাশাপাশি আরও ২ টাকা ৫০ পয়সা দেওয়ার ফলে অক্টোবর মাসে প্রবাসী আয় বাড়তে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। কিন্তু ১৭ নভেম্বরের পরের সপ্তাহে আবারও কিছু কমে।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার; কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

নভেম্বরের ২৪ দিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিমিওন ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

নভেম্বরে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার, বেড়েছে গত বছরের তুলনায়

আপডেট সময় : ০৪:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩