ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিউলি আহমেদ, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী।

সভায় উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ (অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট) অংশগ্রহণ করেন। সভায় প্রথমবারের মতো সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আগামী ১১ নভেম্বর ২০২৩ বাংলাদেশ পুলিশ একাডেমিতে বার্ষিক শিক্ষা সফর ও ‘উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবারের মিলন মেলা’ আয়োজনের সিদ্ধান্ত হয়।

এ সময় ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম ‘লুব্ধক’ স্থাপনের স্বীকৃতি স্বরূপ (গত ১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শেখ রাসেল পদকে ভূষিত হওয়ায় ইউএনও শামীমা সুলতানাকে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সভা

আপডেট সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩