ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নওগাঁয় প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৭৮ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় প্রাণ কোম্পানির এক বিক্রয় কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২০ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় ওই কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ ওরফে মামুন (৪২)। তিনি নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। মামুনুর রশিদ নওগাঁ জেলায় প্রাণ কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেনটেটিভ (ডিএসআর) পদে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে টাকা চার্জার ভ্যানে করে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন। পথে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা এলাকায় দুর্বৃত্তরা তার পথ রোধ করে। দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় মামুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান বলেন, ছুরিকাঘাতে আহত ওই রোগীকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। তার শরীরের দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁয় প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩