ধর্ষণ মামলার পলাতক আসামী বাড্ডা হতে গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৪৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর বাড্ডা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী রাকিব মোল্লা’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
২৪ জানুয়ারি বুধবার বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পটুয়াখালী জেলার দশমিনা থানার মামলা নং-০২/০২, তারিখ-১৬/০১/২০২৪ খ্রিঃ; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১); ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী ধর্ষক মোঃ রাকিব মোল্লা (২৪), পিতা-শহিদুল মোল্লা, সাং-পূর্ব আলীপুরা, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

























