ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

দেশে প্রতিবছর উচ্চ রক্তচাপে মৃত্যুর হার ২০ শতাংশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দেশে প্রতিবছর ৭০ শতাংশ মানুষ মারা যায় অসংক্রামক রোগের কারণে। তাদের মধ্যে উচ্চ রক্তচাপ ২০ শতাংশ। অর্থাৎ, দেশে প্রতি ৪ জনের মধ্যে ১ জন উচ্চ রক্তচাপে ভুগছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১৮ জুন) চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতি বছর ৭০% মানুষ অসংক্রামক রোগে মারা যায়। বায়ু দূষণ, ইটভাটার ধোঁয়া, খাদ্যে ভেজালসহ নানা কারণে এসব রোগ ছড়াচ্ছে।

এ জন্য প্রতিরোধের ওপর জোর দিতে হবে। এটি প্রান্তিক পর্যায় থেকে শুরু করতে হবে। এ পর্যন্ত ৩০০ উপজেলায় এনসিডি কর্নার স্থাপন করা হয়েছে, পর্যায়ক্রমে সব উপজেলায় হবে।

গবেষণা প্রতিবেদনে এই তথ্য দিয়ে বলা হয়েছে, বয়স বৃদ্ধির সঙ্গে এই দুই রোগেই নারী-পুরুষ আক্রান্তের হার ঊর্ধ্বগামী। তবে প্রায় ৬০ ভাগ নারী-পুরুষই এই রোগ সম্পর্কে অসচেতন। ২০১১ সালের চেয়ে ২০১৭ সালে এই রোগ আক্রান্তের সংখ্যা বেড়েছে।

দেশে প্রতিবছর উচ্চ রক্তচাপে মৃত্যুর হার ২০ শতাংশ

আপডেট সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩