ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বুধবার।। ০৪.০২.২৬।।

ফটোগ্রাফি কেবল শাটারে চাপ দেওয়ার কাজ নয়, এটি আলো দিয়ে তৈরি স্মৃতি, ফর্মে রূপান্তরিত আবেগ ও মুহূর্ত ফুরিয়ে যাওয়ার অনেক পরেও টিকে থাকা গল্পের কথা বলে। এই বছর অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি যৌথভাবে এই চিরায়ত সক্ষমতাকে সম্মান জানাতে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট’-এর আয়োজন করেছে; যার মূল প্রতিপাদ্য ‘এভরি ফটো টেলস এ স্টোরি’। প্রতিযোগিতায় পোট্রেট, নেচার এবং ওয়াইল্ডলাইফ, স্ট্রিট ও আর্কিটেকচার, লো-লাইট, হেরিটেজ ও কালচার, এই পাঁচটি বিভাগে ছবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অংশগ্রহণকারীদের এমন ছবি জমা দিতে উৎসাহিত করা হচ্ছে যা কেবল দৃষ্টিনন্দনতা ছাড়িয়ে গিয়ে চরিত্র, আবেগ, পরিচয় ও প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলে। ক্যাটাগরি যাই হোক না কেন, প্রতিটি এন্ট্রিতে গভীর বর্ণনাধর্মী উপস্থাপনা ও গল্প বলার দক্ষতার প্রতিফলন থাকা প্রয়োজন। অপো বিশ্বাস করে, প্রযুক্তি তখনই সার্থকতা পায় যখন তা মানুষের অনুভতি প্রকাশে সহায়তা করে। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে অপো মোবাইল ইমেজিং সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা ফটোগ্রাফারদের দিনের আলো, স্বল্প আলো কিংবা জটিল পরিবেশেও অত্যন্ত নিখুঁতভাবে বিস্তারিত আবেগ ও গভীরতা ধারণে সক্ষম করে তোলে।

অপোর এই দৃষ্টিভঙ্গির সাথে পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির লক্ষ্যও মিলে যায়; যারা ডকুমেন্টারি প্র্যাকটিস, ভিজ্যুয়াল এডুকেশন ও কালচারাল স্টোরিটেলিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অপো ও পাঠশালা মিলে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা ফটোগ্রাফিক ডিসিপ্লিনকে সম্মান জানানোর পাশাপাশি, সৃজনশীল স্বাধীনতাকেও উৎসাহিত করে।

পুরস্কার ও স্বীকৃতির বাইরেও এই প্রতিযোগিতার লক্ষ্য হলো সমসাময়িক বাংলাদেশের একটি জীবন্ত আর্কাইভ তৈরি করা। প্রতিটি ছবি দেশের মানুষ, স্থান, ঐতিহ্য ও রূপান্তরের একটি সম্মিলিত ভিজ্যুয়াল হিসেবে ইতিহাসে অবদান রাখবে। প্রতিযোগিতায় উদীয়মান থেকে পেশাদার, সব স্তরের ফটোগ্রাফারদের তাদের দৃষ্টিভঙ্গি ও গল্পগুলো শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

প্রতিযোগিতাটি গতকাল ০২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে; এতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। আগামী ১৫ মে প্রতিযোগিতার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অপো ও পাঠশালা সেই সব ফটোগ্রাফারদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে যারা বিশ্বাস করেন যে, ছবি শব্দের চেয়েও বেশি কিছু বলতে পারে; যেখানে মাত্র একটি ফ্রেমেই পূর্ণ গল্প ধরে রাখা সম্ভব। আপনার তোলা ছবিটি কথা বলুক, আপনার গল্পটি অমর হয়ে থাকুক!

ট্যাগস :

দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা

আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬