ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১৫ এপ্রিল ২০২৬ ।।
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও নিরাপত্তা কর্মীদের পেশাগত কর্তব্য, দায়িত্ব এবং দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কতৃর্ক আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা—কর্মচারীগণ। অনুষ্ঠানটি উদ্বোধনী ও টেকনিক্যাল দুই পর্বে বিভক্ত ছিল। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো—ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র পরিচালক, যেখানে তিনি নিরাপত্তা সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে একটি নিরাপদ ক্যাম্পাস গঠনে সম্মিলিত দায়িত্ববোধ, সতর্কতা ও মানবিক আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণ প্রদান করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। এ সেশনে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা, নিরাপত্তা কর্মীদের দায়িত্ব ও কর্তব্য, অফিস ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সার্বিকভাবে, প্রশিক্ষণ কর্মসূচিটি অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সঞ্চার করে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও মানবিক করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

ট্যাগস :

ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬