ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১৫ এপ্রিল ২০২৬ ।।
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার যোগীতলা নতুন বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা। তিনি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলা ও সংস্কৃতিমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও গাজীপুর মহানগর বিএনপির নেতা মুনসুর আহম্মেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমারত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান আতিক, শামীম, আদনান, হারুন, জাহিদ, তারেক, বাবু ও আলমগীর মন্ডলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ট্যাগস :

গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৭:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬