ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৫২ বার পঠিত

বাংলা দেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ০৯ এপ্রিল ২০২৬ ।।

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আস্থার নতুন প্রতিশ্রুতি হিসেবে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র ব্র্যান্ড হিসেবে এই সুবিধা নিয়ে আসা হলো। নতুন ফোন কেনা সবসময়ই আনন্দের; তবে সেখানে অনেক সময় গ্যারান্টি সম্পর্কিত দুশ্চিন্তা থেকে যায়। এই বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত ও পুরোপুরি আত্মবিশ্বাসী রাখতে গ্রাহককেন্দ্রিক এ উদ্যোগ নিয়ে এসেছে অপো। এবার এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে ক্রেতারা একদম নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন। বর্তমানে স্মার্টফোনের বাজারে অধিকাংশ ব্র্যান্ড সীমিত সময়ের রিপ্লেসমেন্ট সুবিধা বা সাধারণ ওয়ারেন্টি প্রদান করে। অপো ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে এই অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে; একইসাথে যা ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্য, আস্থা ও নির্ভরযোগ্যতার নতুন মানদণ্ড স্থাপন করছে। গত ০১ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলা অপোর বাংলা নববর্ষ লটারি ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পহেলা বৈশাখের উদযাপনকে আরও অর্থবহ করে তুলতে নিয়ে আসা এই ক্যাম্পেইনে বিক্রয়োত্তর নিশ্চয়তার পাশাপাশি, আকর্ষণীয় পুরস্কারের সুযোগও থাকছে।
অপোর একাধিক জনপ্রিয় স্মার্টফোনের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো এ৬, অপো এ৬এস প্রো, অপো রেনো১৪ ফাইভজি ও অপো রেনো১৫ এফ ফাইভজি। ফলে, ক্রেতারা এখন তাদের পছন্দ অনুযায়ী ডিভাইস কেনার পাশাপাশি, অতিরিক্ত সুবিধাও উপভোগ করতে পাবেন। প্রথম দিন থেকেই নিশ্চিন্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে ক্রেতাদের জন্য থাকছে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই উদযাপনকে আরও আনন্দময় করতে, ক্রেতারা একটি সহজ ও আকর্ষণীয় ডিজিটাল লটারিতে অংশনেওয়ার সুযোগ পাবেন। ডিভাইস কেনার পর ব্যবহারকারীরা অনলাইনে তাদের তথ্য জমা দিয়ে সাথেসাথেই জানতে পারবেন তারা কোন পুরস্কার জিতেছেন। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট, অপো ক্যাপ ও টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা। এছাড়াও, অপো এ৬কে ব্যবহারকারীরা পাবেন আরও অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি।
কেবল উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে নয়, বরং অগ্রাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে ক্রেতাদের জন্য নিশ্চিত করা প্রতিশ্রুতির প্রতিফলন এ উদ্যোগ। ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চালু করার মাধ্যমে অপো কেবল বাজারে নেতৃত্বই দিচ্ছে না; বরং, স্মার্টফোন ব্র্যান্ড থেকে ক্রেতারা কী প্রত্যাশা করতে পারেন, তা নতুনভাবে নির্ধারণ করে দিচ্ছে। এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “পহেলা বৈশাখ নতুন সূচনা ও আনন্দের প্রতীক। আমরা চাই এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির মাধ্যমে আমাদের ক্রেতারা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নতুন বছর শুরু করুক। একমাত্র ব্র্যান্ড হিসেবে এ ধরনের নিশ্চয়তা দিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। একইসাথে, এই উদযাপনকে আরও বিশেষ করে তুলতে আমরা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করছি। নএই ক্যাম্পেইনের মাধ্যমে কেবল স্মার্টফোন নয়; বরং আস্থা, যত্ন ও উদযাপনের ওপর ভিত্তি করে ক্রেতাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করে চলেছে অপো।

ট্যাগস :

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬