ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

দর্শকদের ‘ভুয়া-ভুয়া’ স্লোগানটিকে মজার বিষয় বললো সাকিব!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর ভক্তদের রোষানলে পড়েন সাকিব আল হাসান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দর্শকদের কাছ থেকে অনেক কথাই শুনেছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। দর্শকদের এমন দুয়ো নিয়ে এবার কথা বললেন সাকিব।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে গ্যালারিতে যান সাকিব। এ সময় ভক্তদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। একপর্যায়ে সাকিব নিজেই ‘ভুয়া ভুয়া’ বলা শুরু করেন। বিষটি নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এটা খুবই মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তারপর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কি।’

চোখের সমস্যার কারণে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারছেন না সাকিব। আর তাই চলমান বিপিএলে শুধু বোলার হিসেবেই খেলছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জিনিসটা হচ্ছে জীবনে কখনো এমন করিনি যে যেকোনো একটা দিক দিয়ে খেলতে হয়েছে। এরকম কখনো হয়নি, প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি, অর্ধেক পারছি না।’

দর্শকদের ‘ভুয়া-ভুয়া’ স্লোগানটিকে মজার বিষয় বললো সাকিব!

আপডেট সময় : ০৭:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪