সংবাদ শিরোনাম :
ত্রিশালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ২৬১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ত্রিশাল সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সরকারি নজরুল কলেজের সহকারী অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো.এনামুল হক। এছাড়াও ত্রিশাল সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছাইম আল হাসান সহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্র প্রদর্শনী শুরু হয়।






















