ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

তুরস্কের বিমান হামলায় ইরাকের ১৩ কুর্দি যোদ্ধা নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৪১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় অন্তত ১৩ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহত যোদ্ধারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য। ইরাকের উত্তরে হকুক অঞ্চলে এ হামলা চালানো হয়। তুর্কি এই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এলাকায় সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সংগঠনটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। এর আগে, ১ অক্টোবর তুরকি ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে স্থাপনায় বিমান হামলা শুরু করে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলার কয়েক ঘণ্টা পর প্রতিশোধ হিসেবে তুরস্ক ইরাকে কুর্দিদের স্থাপনায় বোমা হামলা চালায়। রাজধানী আঙ্কারায় বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

তুরস্কে বোমা হামলার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, ‘সন্ত্রাসীরা কখনই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।’

ইরাকে পিকেকে অবস্থানে হামলার পর, তুর্কি সামরিক বাহিনী বলেছে যে তারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এটি কুর্দিদের গুহা, ডিপো, আশ্রয়কেন্দ্র সহ ২০টি স্থানে বোমা হামলা করে।

তুরস্কের বিমান হামলায় ইরাকের ১৩ কুর্দি যোদ্ধা নিহত

আপডেট সময় : ০১:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩