ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

তিন-চার দিনের মধ্যে আমদানি করা ডিম দেশে আসবে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আগামী তিন-চার দিনের মধ্যে আমদানি করা ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি লেক (ডিঙ্গি) সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে টিসিবির এক কোটি পরিবারের কার্ডধারীদের কাছে সাশ্রয়ী মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে বাজারে ডিমের সরবরাহ বাড়াতে এবং বাজারদর স্থিতিশীল রাখতে ১৫টি কোম্পানিকে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আমদানি করা ডিমের প্রথম চালান চলতি সপ্তাহে দেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে একটি হল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে মুক্তির সনদ রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক জমা দিতে হবে। মন্ত্রী আরও বলেন, আগে দেশে ডিম আমদানি না হওয়ায় আমদানিকারকরা এই সনদ পেতে কিছুটা সময় নিচ্ছে এবং ডিম আসতে দেরি হচ্ছে।

আলু আমদানির অনুমতি দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, দেশে আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়নি। দেশে পর্যাপ্ত আলুর মজুদ রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। বাজার মনিটরিং চলছে। দাম আরও বাড়লে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আলু আমদানির উদ্যোগ নেবে সরকার।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার টিসিবির মাধ্যমে দেশের এক কোটি পরিবারের কার্ডধারীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে। তেল, চিনি, ডাল, চালের পাশাপাশি জুলাই থেকে শুরু হয়। এ মাস থেকে পেঁয়াজ শুরু হয়েছে। যা আপাতত রাজধানীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এসময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা উপস্থিত ছিলেন।

তিন-চার দিনের মধ্যে আমদানি করা ডিম দেশে আসবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩