‘ডেথ হুইসেল’-পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ!
- আপডেট সময় : ০৩:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ৩৩৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
সিনেমায় অনেক সময় অনেক শব্দ শুনলে মনে আতঙ্ক জাগে। বাস্তবেও কিছু কিছু শব্দ শুনলে প্রচণ্ড ভয় লাগে। কিছু ছবি, কিছু সিনেমা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কোনটি? সম্প্রতি, বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শব্দটি পুনরায় নতুন করে তৈরি করেছেন।
প্রাচীন অ্যাজটেকদের ডেথ হুইসেল বা মৃত্যুর হুইসেলকে বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হিসেবে চিহ্নিত করেছেন। অ্যাজটেকরা ছিল নেটিভ আমেরিকার বাসিন্দা।
দ্য গুগেনহেইম মিউজিয়াম ফাউন্ডেশনের মতে, ১৬০০ এর দশকের গোড়ার দিকে স্প্যানিশ আক্রমণের আগ পর্যন্ত অ্যাজটেকরা উত্তর মেক্সিকোতে বসবাস করত।
১৯৯০ এর দশকে মেক্সিকোতে একটি ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছিল। যা ছিল এই শব্দের অর্থাৎ? ওই মৃত্যু হুইসেলের সংরক্ষিত প্রতিরূপ বা রেপ্লিকা।
তবে এই ডেথ হুইসেল আসলে একটি মৃতের মাথার খুলি। এই হুইসেলের ব্লু প্রিন্ট বিজ্ঞানীরা মাথার খুলির মতো দেখতে একটি বস্তু থেকে পান। সেইসঙ্গে ছিল একটি সম্পূর্ণ কঙ্কাল।
এই মরা মাথার খুলিতে ফুঁ দিলে একরকম ভয়ঙ্কর হাড়হিম করা শব্দ তৈরি হয়। খানিকটা প্রচণ্ড জোরে আর্তনাদের মতো শোনায় এই শব্দ। এই শব্দকেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দকে বলে চিহ্নিত করা হয়েছে।
বিশিষ্ট শিক্ষামূলক ইউটিউব চ্যানেল হল দ্য অ্যাকশন ল্যাবেও বিজ্ঞানের বহু কিছু পরীক্ষা করা হয়। সম্প্রতি এই চ্যানেলটিও অ্যাজটেক ডেথ হুইসেলের একটি ৩উ-প্রিন্ট প্রদর্শনি শেয়ার করেছে।





















