ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান Logo নগরকান্দায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে তদন্তে পুলিশ Logo বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

ডেঙ্গু জ্বরে আরও ৬৭৮ জন হাসপাতালে ভর্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ৪২৯ জন এবং ঢাকার বাইরে থেকে ২৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৭১ জন। সেই সঙ্গে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ১৪১ জন।

২০২২ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে ২৮১ জন মারা গেছে।

ডেঙ্গু জ্বরে আরও ৬৭৮ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৬:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩