ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে এক হাজার ৫৩১ জনে দাঁড়িয়েছে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন।

সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাঃ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার (২ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের কারণে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৩৬ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭৪ জন এবং ঢাকার বাইরে ২৬২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার ১৯৩ জন। এর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫৫ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৩৮ জন।

অন্যদিকে এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৬০৬ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৫ হাজার ৫৮৯ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১৭ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩