ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরও ১৪৫ জন হাসপাতালে ভর্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৪৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সঙ্গে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ঢাকায় রয়েছেন ১০৪ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে সারাদেশের হাসপাতালে ১ হাজার ৪১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১১ জন এবং ঢাকার বাইরে ৩৯৯ জন রয়েছেন।

১ জানুয়ারি থেকে ২৭ জুন, ২০২৩ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট সাত হাজার ৭৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৫৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৯৫ জন।

একই সময়ে, সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ২৯৭ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু থেকে অব্যাহতিপ্রাপ্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৯১১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৮৬ জন।

ডেঙ্গুতে আরও ১৪৫ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩