ডিসেম্বরে ব্যাংক ঋণের সুদ দিতে হবে ১১.৮১ শতাংশ:বাংলাদেশ ব্যাংক
- আপডেট সময় : ০৩:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বাজারে নগদ অর্থের সরবরাহ কমাতে প্রতি মাসে সুদের হার বাড়ানো হয়। আগামী ডিসেম্বরে ব্যাংকের ঋণের সুদের হার ১১ দশমিক ৮১ শতাংশ। এটি ২০২০ সালে নয়-ছয় সুদের হার প্রবর্তনের পর থেকে এটি হবে রেকর্ড।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র বলছে, বাজারে টাকার সরবরাহ কমলে পণ্যের দাম কমবে বলে নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে। ছয় মাসের (জুন-নভেম্বর) ট্রেজারি বিলের গড় সুদের হারের ভিত্তিতে ডিসেম্বর মাসে ব্যাংকটির স্মার্ট সুদের হার দাঁড়িয়েছে ৮.৭৫ শতাংশ। এর সাথে, বেঞ্চমার্ক পদ্ধতিতে আরও ৩.৭৫ শতাংশ মার্জিন যুক্ত হবে। ফলে গ্রাহক পর্যায়ে ব্যাংকটির সুদের হার হবে ১১ দশমিক ৮১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, নভেম্বরে স্মার্ট সুদের হার ১০.০৯ শতাংশ। নভেম্বরসহ গত ৬ মাসের গড় সুদের হার ৮.০৬ শতাংশ। গ্রাহক পর্যায়ে মার্জিন হিসেবে ৩.৭৫ শতাংশ যোগ করে ডিসেম্বরে সুদের হার হবে ১১ দশমিক ৮১ শতাংশ। যা এপ্রিল ২০২০ এর পর সর্বোচ্চ সুদের হার হবে। স্মার্ট সুদের হার নভেম্বরে ছিল ৭.৪৩ শতাংশ।
নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহার বিদ্যমান ৯ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে। আর করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার বিদ্যমান শতকরা ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ পুনর্র্নিধারণ করা হয়েছে। এসব কাএণ ডিসেম্বর থেকে সুদহার বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের ডিসেম্বর থেকে গ্রাহক পর্যায়ে সুদের হার হবে ১১ দশমিক ৮১ শতাংশ। যা চলতি নভেম্বর মাসে ১১ দশমিক ১৮ শতাংশ রয়েছে। গত অক্টোবরে গ্রাহক সুদের হার ছিল ১০.৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ছিল ১০.৭০ শতাংশ, আগস্টে ছিল ১০.১৪ শতাংশ, জুন ও জুলাইয়ে ছিল ১০.১০ শতাংশ।




















