ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ডিএসইর মৃত দুই পরিচালককে তলব করলো বিএসইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৩০৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দুই বছর আগে মারা যাওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক দুই পরিচালককে তলব করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মৃত এই দুই ব্যক্তি হলেন রকিবুর রহমান ও হাবিবুল্লাহ বাহার এ বিষয়ে বুধবার (১১ ডিসেম্বর) বিএসইসির উপ-পরিচালক মো. সুলতান সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক শোকজ চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে। শোকজে মো. ইউনুসুর রহমানের নেতৃত্বাধীন পর্ষদের ২০২১ সালের ২৮ জুন ও ১৭ আগস্ট অনুষ্ঠিত পর্ষদ সভায় অংশগ্রহণ করা ১২ জন পরিচালককে তলব করা হয়েছে। এরমধ্যে ২০২২ সালের ১৮ মার্চ মৃত্যুবরণ করা রকিবুর রহমান ও একই বছরের ৯ আগস্ট মারা যাওয়া হাবিবুল্লাহ বাহার রয়েছেন বিনিয়োগকারীদের জন্য সুরক্ষা ফান্ড সংগ্রহ ও ব্যবহার নিয়ে সিকিউরিটিজ আইনের ব্যত্যয় হয়েছে বলে ২০২৩ সালের ৩০ নভেম্বর গঠিত এক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ডিএসই কর্তৃপক্ষ ফান্ড যেমন সঠিকভাবে সংগ্রহ করেনি, একইভাবে তার ব্যবহার নিয়েও তদন্ত রিপোর্টে প্রশ্ন উঠেছে। মৃত মানুষকে বিএসইসির তলবে ডাকাকে কাণ্ডজ্ঞানহীন বলছেন ডিএসইর এক পরিচালক। তিনি বলেন, হাবিবুল্লাহ বাহার ও রকিবুর রহমান যে মারা গেছেন, এটা সবাই জানে। দেশের সব গণমাধ্যমেও তাদের মারা যাওয়ার খবর এসেছে। এই অবস্থায় বিএসইসি তাদের তলব করেছে। যে মানুষ মারা গেছে, সে কিভাবে শুনানিতে হাজির হবে। এই তলবের মাধ্যমে বিএসইসি খুবই অপেশাগত কাজ করেছে এবং অযোগ্যতার প্রমাণ দিয়েছে। তিনি আরও বলেন, বিএসইসি একটি তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে বিগত পর্ষদকে তলব করেছে। এক্ষেত্রে বিএসইসি কর্তৃপক্ষ ডিএসইর তদন্ত রিপোর্টটি হুবুহু তুলে ধরে তলব করেছে। অথচ সবার আগে রিপোর্টটি কতটা সঠিক, তা নিয়ে পর্যালোচনা করা দরকার ছিল।যোগাযোগ করা হলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম  তারা দুজন মৃত এটি আমরাও (বিএসইসি) জানি। জেনেই চিঠি দেওয়া হয়েছে। নিয়ম ফলো করার জন্য এটা করা হয়েছে। এখানে বিএসইসির কোনো ভুল নেই। শুনানির দিনে তাদের নাম বাদ পড়ে যাবে।

ট্যাগস :

ডিএসইর মৃত দুই পরিচালককে তলব করলো বিএসইসি

আপডেট সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪