ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টঙ্গীর তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৮ বার পঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশু আবু ইউনুস আবিনুর (০৯) ও নিরব (১০) এর লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর একটার দিকে আবিনুর ও বিকেল চারটার দিকে নিরবের লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গত বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আলোক সল্পতা ও তীব্র স্রোতের কারনে সন্ধ্যার পর উদ্ধার কাজ স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করে দুপুর একটার দিকে আবিনুর ও বিকেল চারটার দিকে রেলওয়ে ব্রিজ থেকে ২শত গজ দুরে জোরাখাম্বা এলাকা থেকে নিরবে লাশ উদ্ধার করা হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এদিকে দুই শিশুর লাশ উদ্ধারের পর পূর্ব আরিচপুর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এর আগে গত ৫ জুলাই তুরাগ নদের এই এলাকায় গোসল করতে নেমে আফনান ও শামীম নামে দুই শিশুর মৃত্যু হয়।

ট্যাগস :

টঙ্গীর তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬