ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

‘জিততে পারছি না কেন’ সেটা আমাদের পরিবারও জিজ্ঞেস করে:তাসকিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

দুর্দান্ত জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। রাজধানীর এ দলটি তাদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। কিন্তু এখানেই শেষ। পরের গল্পটা শুধুই হতাশার। টানা ৮ ম্যাচে হারের তিক্ততার স্বাদ পেল ঢাকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের কাছে বড় ব্যবধানে হেরেছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। হারের পর হতাশা প্রকাশ করেন অধিনায়ক তাসকিন আহমেদ।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক তাসকিন বলেন, ‘টুর্নামেন্টের ৭০ শতাংশ শেষ। সব মিলিয়ে দুটি ম্যাচ ছাড়া বেশির ভাগ ভালো ক্রিকেট খেলা হয়নি। বেশিরভাগ ম্যাচেই আমরা ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি। আমার মনে হয় আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘হেরে যাওয়ার কারণে পরিবারও জিজ্ঞেস করে জিততে পারছি না কেন। এটা অবশ্যই ভালো অনুভূতি নয়। জিততে তো আমরাও চাই, ব্যাটিং বা বোলিংয়ে কোথাও না কোথাও আমরা হেরেই যাচ্ছি।’

তাসকিন বলেন, ‘তাছাড়া হারতে থাকলে মোরালি ডাউন থাকে। তখন কিছু না কিছু মিসটেক হয়েই যায়। এখন দোষ বের করলে তো অনেক সমস্যা বের হবেই। তিনটা ম্যাচ আছে, ভালো ক্রিকেট খেলে যতটা শেষ করা যায়। ফ্রাঞ্চাইজিরা তো প্রত্যাশা করে আমরা জিতি।’

‘জিততে পারছি না কেন’ সেটা আমাদের পরিবারও জিজ্ঞেস করে:তাসকিন

আপডেট সময় : ০৫:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪