ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জাপানের ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬২, আরও বাড়ার আশংকা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২২৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

জাপানে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই ভূমিকম্পটি আঘাত হানে। এতে বহু বাড়িঘর ধসে পড়েছে, ভবনে আগুন লেগেছে এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য জাপানের নোটো দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, দুর্যোগের পর জরুরি কর্মীরা জীবিতদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। তারা সময় নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, প্রায় ৩,০০০ উদ্ধারকারী নোটো উপদ্বীপের বিভিন্ন অংশে পৌঁছানোর চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে দেখা গেছে বেশ কয়েকটি জায়গায় আগুন লেগেছে। ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। নোটোর উত্তর প্রান্তে অবস্থিত ওয়াজিমা শহরটি স্থলপথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইশিকাওয়া প্রিফেকচারের উপকূলীয় শহর মাসুশিরো ইজুমিয়া বলেন, সেখানকার প্রায় ৯০ শতাংশ বাড়ি সম্পূর্ণ বা প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। জাপানি সামরিক বাহিনী জনগণকে খাবার, পানি এবং কম্বল সরবরাহ করেছে। জাপান সরকার বলেছে যে ৫৭,৩৬০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবারও বিভিন্ন স্থানে আফটারশক অনুভূত হয়েছে। মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি আরও ভূমিকম্পের জন্য মানুষকে সতর্ক করেছেন।

ইশিকাওয়া নোটো উপদ্বীপের ১৫৫ কিলোমিটার (৯৬.৩ মাইল) দক্ষিণে অবস্থিত ইশিকাওয়ায় মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সোমবার (১ জানুয়ারি) জাপানের প্রধান দ্বীপ হোনশুতে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের কারণে দেশটিতে সুনামিও আঘাত হেনেছে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যে ইশিকাওয়ার ওয়াজিমা শহরে ১.২ মিটার (প্রায় ৪ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানে।

সোমবার থেকে জাপানে ১৫৫টিরও বেশি কম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ৭.৬ মাত্রার ছিল। বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ থেকে ৪ মাত্রার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় শহর সুঝোতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপানের ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬২, আরও বাড়ার আশংকা!

আপডেট সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪