ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ উদ্যোক্তাদের ক্রেস্ট-সনদ প্রদান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন হয়েছে। আজ সকালে কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে কিশোরগঞ্জ যুব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তাহসীনা নাজনীনের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কোর্সকোর্ডিনেটর মুহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো: কামাল উদ্দিন। অধিদপ্তরের সহকারী পরিচালক জেড এ শাহাদাৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আবদুল কাদির ভূইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সদরের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, জেলা ক্রীড়া অফিসার মো: নূরে এলাহী ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে জেলায় ২০২২-২০২৩ এ যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় স্বেচ্ছাসেবী যুব সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সফল যুব সংগঠক আমিনুল হক সাদী, সফল যুব নারী উদ্যোক্তা খাদিজা আক্তার, সফল আত্মকর্মী মো: রাজন মিয়াকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন যুব নারী ও যুব পুরুষ উদ্যেক্তাদের মধ্যে ক্রেষ্ট, প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। এর আগে অতিথিবৃন্দ যুব ভবন প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন ও পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রশিক্ষণার্থীগণ, যুব সংগঠক, সফল আত্মকর্মী, জাতীয় যুব পদকপ্রাপ্ত আত্মকর্মী ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী যুব সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সফল যুব সংগঠক আমিনুল হক সাদী জানান, প্রতি বছরের ন্যায় এবাওে আমার প্রতিষ্ঠিত সংগঠনের উদ্যোগে জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে আমার প্রতিষ্ঠিত সংগঠনের ব্যানারে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ সংগঠনের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, জেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় আমাকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে স্বীকৃতি দেওয়ায় কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

এসময় সংগঠনের দায়িত্বশীলগণ ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ উদ্যোক্তাদের ক্রেস্ট-সনদ প্রদান

আপডেট সময় : ০৭:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩