ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

জাতীয় নির্বাচনের আগে ডলার বাজারে নীতিগত পরিবর্তন আনা হবে না: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
একদিকে দেশে ডলারের সংকট। অন্যদিকে ডলারের বাজার চলছে চরম অস্থিরতায়। অনেক ব্যাংক নির্ধারিত মূল্য মানে না। খোলা বাজারে ডলারের দাম আরও খারাপ। ব্যাংক এবং খোলা বাজার বা কার্ব মার্কেটের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। এ পরিস্থিতিতে ডলারের বাজার নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন বেসরকারি খাতের পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর এমডিদের বলেন, জাতীয় নির্বাচনের আগে ডলারের বাজারে আপাতত কোনো নীতিগত পরিবর্তন হবে না। রোববার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর এমডিরা বৈঠকে গেলে গভর্নর এ কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গভর্নরের কাছে ডলারের বাজার পরিস্থিতি তুলে ধরেন পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তারা ডলারের বাজারসহ কয়েকটি বিষয়ে পরামর্শ চান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। নির্বাচনের আগে ব্যাংকিং খাতে বড় ধরনের কোনো সংস্কার বা নীতিগত পরিবর্তন হবে না। আবার ডলারের বাজার নিয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। পরিস্থিতি সামাল দিয়ে চলতে হবে। তবে ডলারের দামে পরিবর্তন আনা হচ্ছে, সেটা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গভর্নর।

চলতি মাস থেকে পণ্য বা সেবা খাতের রপ্তানি ও প্রবাসী আয়ে ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা। আমদানিকারকদের কাছে ডলার বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আগে রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের রেট ছিল যথাক্রমে ১০৯ টাকা ও ১০৮ টাকা ৫০ পয়সা। খোলাবাজারে ডলার ১১৭ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের ঘোষণার চেয়ে বেশি দামে আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করায় বেসরকারি খাতের ১০টি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানদের জরিমানা করার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাংকগুলোকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উচ্চমূল্যে ডলার বিক্রির দায় এড়াতে পারবেন না এসব ব্যাংকের ট্রেজারি প্রধানরা।

জাতীয় নির্বাচনের আগে ডলার বাজারে নীতিগত পরিবর্তন আনা হবে না: বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩